প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (গোলাপ) | primary head teacher question solution-2009 | Biddabari
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (গোলাপ)| primary head teacher question solution-2009| Biddabari
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা জেনে খুশি হবেন যে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের লক্ষ্যে ১১২২ পদের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। সর্বশেষ ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে নিয়োগ হয়েছিল। বিভিন্ন সময় বিসিএসের নন ক্যাডার থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ হলেও এবার সরাসরি পরীক্ষার মাধ্যমে সাধারণ প্রার্থীদের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। মাত্র স্নাতক পাশ করেই আবেদনের সুযোগ থাকছে এবং শুধুমাত্র ৯০ নম্বরের MCQ Type লিখিত পরীক্ষা ও ১০ নম্বরের ভাইভা পরীক্ষা দিয়েই প্রধান শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ। MCQ Type লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই,
· বাংলা- ২৫
· ইংরেজি- ২৫
· গণিত ও দৈনন্দিন বিজ্ঞান- ২০
· সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ২০
যেহেতু প্রাথমিকের প্রধান শিক্ষক একটি নন-ক্যাডার পর্যায়ের পদ সুতরাং এর প্রশ্নপত্র স্বাভাবিক ভাবেই প্রাইমারির সহকারী শিক্ষক পদের তুলনায় আরও বেশি স্ট্যান্ডার্ড হবে। সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যার কারণে এই পরীক্ষার প্রতিযোগিতা হবে তুমুল পর্যায়ের। সুতরাং যারা এই পরীক্ষায় সফল হতে চান তাদের প্রস্তুতি হতে হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। প্রতিটি বিষয়ে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যাতে খুঁটিনাটি কোন তথ্যও বাদ না যায়। একজন চাকরি প্রার্থী যদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সফল হতে চান তাহলে তাকে অগোছালো প্রস্তুতি নিলে চলবে না বরং তার প্রস্তুতি হতে হবে যথাযথ, গোছালো এবং পূর্ণাঙ্গ। যদিও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৫ নম্বর পেলে পাস করা যাবে কিন্তু এত কম নম্বর নিয়ে কখনোই চাকরি নিশ্চিত করা যাবে না। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ৮০+ নম্বর তুলতে পারলে প্রধান শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার সম্ভবনা থাকবে। যেহেতু প্রায় ১৩ বছর পর সরাসরি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে সে কারণে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে অনেকেই জানেন না। আমরা সবসময় বলে আসছি যেকোন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে সেই পরীক্ষার বিগত প্রশ্নপত্র বিশ্লেষণ, সিলেবাস ও মানবণ্টন, পরীক্ষা পদ্ধতি, গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ধারণা অর্জন করা। যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার অন্যতম কৌশল হচ্ছে নির্দিষ্ট টার্গেট নিয়ে কার্যকর রুটিন অনুসরণ করে নিয়মিত পড়াশোনা করা। অনেকেই আছেন যারা সঠিক ভাবে বুঝতে পারেন না যে কি পড়বেন বা কিভাবে পড়বেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আসলে কোনগুলো। এই পর্যায়ে আপনাদের সহয়তার জন্য বিদ্যাবাড়ি সবসময় আপনাদের পাশে আছে। দেশসেরা মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আপনার চাকরিটি নিশ্চিত করতে হলে নিতে হবে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি। যে কারণে প্রস্তুতির শুরুতেই আমরা চাকরিপ্রার্থীদের গুরুত্বের সাথে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদের বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রগুলো ভালোমত সমাধান করার পরামর্শ দিচ্ছি। বিগত সালের প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে একজন চাকরি প্রার্থী প্রধান শিক্ষক পদের প্রশ্নপত্র, মানবণ্টন ও বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
আরও দেখুন:প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (১ম ধাপ)-২০২২ | primary question solution 2022
আপনাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির সহায়তার জন্য আমরা ধারাবাহিক ভাবে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদের বিগত সালের প্রশ্নসমাধান PDF ফরমেটে প্রকাশ করবো।
আজ আমরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ PDF ফরমেটে প্রকাশ করছি।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (গোলাপ) | primary head teacher question solution-2009 | Biddabari PDF Download
More Question Bank
NTRCA
৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution (College Level) | Biddabari
৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমারা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শানীত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Advance Gold Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে। আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত...
BCS
২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari
২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশের সম্ভাবনা রয়েছে। সার্কুলার প্রকাশের পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫০তম বিসিএস টার্গেট করছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি। 🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে। তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে। আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 13th BCS Question Solution – Biddabar...
Primary
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma)
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma) প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১১২২টি পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই এই সার্কুলারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ১৩ বছর পর সরাসরি পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক গ্রহণ করা হবে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ অনুযায়ী— 🎯৯০ নম্বরের লিখিত (MCQ Type) এবং 🎯১০ নম্বরের মৌখিক (Viva) পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন পরে প্রাইমারির প্রধান...




