বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 |পদ সংখ্যাঃ ১০৩৫টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৬ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০ তম গ্রেডে ৬৪টি জেলায় শিক্ষানবিশ লাইনম্যান পদে সর্বমোট ১০৩৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১৯ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 এর তথ্যমতে, কেবলমাত্র শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সু্যোগ লাভ করবে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১০৩৫টি
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের বয়সসীমা: ১৯ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর।
আবেদনের সময়সীমা: ১৯ মে ২০২৬ ইং তারিখ ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: পোস্টাল অর্ডার/ পে অর্ডার/ ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার / জেনারেল ম্যানেজার বরাবর আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড-এর ওয়েবসাইট হতে A4 সাইজের ফর্ম সংগ্রহ করে স্বহস্তে পূরণ করে নিজ জেলার পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন পত্র ও কাগজাদি সহ স্বশরীরে ১৯ মে ২০২৬ ইং হাজির হতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BRDB Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলিঃ-
০১। নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর ওয়েব সাইট (www.reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইট হতে (সমিতির ওয়েব সাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে (পুরণযোগ্য প্রবেশপত্রসহ)। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে।
০২। নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) ব্যতীত অন্য কোন আবেদন ফরম-এ আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
০৩। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ শারীরিক পরীক্ষা/লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে "প্রযোজ্য নয়" উল্লেখ করতে হবে।
০৪। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়) এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট আকারের ছবি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং ২০০.০০ (দুইশত) টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, ক্রেস্টি নং-১৩ এ
উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি)-এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
০৫। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
-০৬। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে।
০৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদনপত্রে প্রদত্ত অন্যান্য যে কোন তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং এরূপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তী যে কোন সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাকে চাকুরী হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
০৯। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে।
১০। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময়ে শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে।
১১। সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে।



