দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SPCBL Job Circular 2026 | পদ সংখ্যাঃ ১২৬টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখ দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SPCBL Job Circular 2026 প্রকাশিত হয়েছে। দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SPCBL Job Circular 2026 তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেড থেকে ২০ তম গ্রেডের ২৪টি ক্যাটাগরিতে সর্বমোট ১২৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১লা ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SPCBL Job Circular 2026 এর তথ্যমতে, বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SPCBL Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা : ১২৬ টি।
আবেদন ফি : ২০০ টাকা।
আবেদনের বয়সসীমা: ১লা এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল হতে ০৪ জুন ২০২৬ ইং তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: মোবাইল ফোনের Payment App (Bangla QR সাপোর্ট করে এরূপ ব্যাংক/MFS) এর মাধ্যমে Bangla QR স্ক্যান করে আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SPCBL Job Circular 2026 এর বিস্তারিত:
২। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময়: ০৪/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।
৩। ফি প্রদান ও Payment Verification এর শেষ তারিখ ও সময়: ০৭/০৬/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।
৪। আবেদন ফি: অফেরতযোগ্য টাঃ ২০০/- Bangla QR এর মাধ্যমে আবেদনের সময় প্রদান করতে হবে।
৫। (ক) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ-এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:
(খ) শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ-এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:
(গ) O' Level এবং A' Level এর ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রীর ক্ষেত্রে দেশী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।
৬।
বয়স (০১/১২/২০২৫ তারিখে)
ক) ৯ম ও ১০ম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ২১ হতে ৩২ বছর।
খ) ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ১৮ হতে ৩২ বছর।
গ) বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।
ঘ) বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৭। ১৮, ১৯ ও ২০ নং ক্রমিকে বর্ণিত 'জুনিয়র কেয়ারটেকার (পিয়ন)', 'জুনিয়র কেয়ারটেকার (ক্লিনার)' ও 'জুনিয়র কেয়ারটেকার (সার্ভিস বয়)' পদ তিনটির ক্ষেত্রে একটি আবেদনের মাধ্যমে পছন্দক্রম নির্ধারণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ তিনটি পদের ক্ষেত্রে Online আবেদনে প্রার্থীগণকে উল্লিখিত পদ তিনটি বিবেচনায় নিয়ে পদ পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে সরকারি কোটাবিধি, তাদের অর্জিত মেধাক্রম এবং online আবেদনে উল্লেখিত পছন্দক্রম অনুসারে সংশ্লিষ্ট পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। আবেদন দাখিলের পর আবেদনকৃত পদ পছন্দক্রম কোন অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়।
৮। অফিসার (উৎপাদন), উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ) এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর ডিগ্রী থাকলেও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে স্বীকৃত কোন প্রতিষ্ঠান হতে আবশ্যিকভাবে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রী অর্জন ব্যতিরেকে সংশ্লিষ্ট বিষয়ে অতিরিক্ত/উচ্চতর ডিগ্রী গ্রহণযোগ্য হবে না।
৯।
আগ্রহী প্রার্থীদেরকে ২৮/০৪/২০২৬ তারিখ হতে ০৪/০৬/২০২৬ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form-এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। সকল পদের ক্ষেত্রে ০৪/০৬/২০২৬ তারিখ বা তৎপূর্বে যাদের সংশ্লিষ্ট পদের জন্য যাচিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ফলাফল প্রকাশিত হবে/হয়েছে শুধুমাত্র তারা আবেদনের যোগ্য হবেন।
১০। আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী (erecruitment.bb.org.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
১১। যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ CV রয়েছে, তারা তাদের উক্ত CV -এর মাধ্যমেই আবেদন করবেন। প্রার্থীর নাম ও পিতার নাম এস.এস.সি/সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনপত্রে হবহু সেভাবে লিখতে হবে। নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, ১১ ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে প্রার্থীরা আবেদনের সময় নিজ উদ্যোগে সংশোধন/আপডেট করে নিবেন। তবে, যাদের CV নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা Formal রঙিন ছবি ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি/বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রের তথ্যে অসামঞ্জস্য/ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা বাতিল করা হবে।
১২। অনলাইনে আবেদন করার পর CV Identification Number, Tracking Number ও Password যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যসমূহ প্রয়োজন হবে।
১৩। অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী Bangla QR code সম্বলিত একটি Payment Page পাবেন। মোবাইল ফোনের Payment App (Bangla QR সাপোর্ট করে এরূপ ব্যাংক/MFS) এর মাধ্যমে Bangla QR স্ক্যান করে টাঃ ২০০/- আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। ফি প্রদান করার পর প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে SMS প্রেরণ করা হবে। SMS প্রাপ্তির পর ওয়েবসাইটে প্রার্থীকে Verify Payment Link-এ Click করে Payment Verification সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে। Payment Verification সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে Tracking ID Number সম্বলিত একটি Tracking Page প্রদর্শন করা হবে। Payment Confirm করার পর প্রার্থী Tracking Page টি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে Tracking Page টি প্রয়োজন হবে। Payment Verification না করলে আবেদন অসম্পূর্ণ অবস্থায় বাতিল হবে এবং payment refund এর সুযোগ থাকবে না।
১৪। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
১৫। চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
১৬। আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সনদ জমা দিতে হবে।
১৭। পদের সংখ্যা কম/বেশী হতে পারে।
১৮।
নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
১৯।
কর্তৃপক্ষ প্রয়োজনে এই বিজ্ঞপ্তির কার্যক্রম যেকোন পর্যায়ে সংশোধন/স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
২০।
কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।



